
চলছে ‘সংহতির জন্য কনসার্ট’, হাজারো সংগীতপ্রেমীর ভিড়
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২০:১৯

সমালোচিত চিত্রনায়িকা পরীমণিকে বাদ দেয়ার পর চট্টগ্রামের CFVA-এর অনুষ্ঠানের পোস্টার থেকে মুছে ফেলা হয়েছে নায়িকাকে। ছবি: সংগৃহীত
ঢাকা আদালত চত্বরে সাংবাদিককে গালাগালি ও খামচি মারায় চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ দেয়া হয়েছে সমালোচিত ও বিতর্কিত পরীমণি। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেয়ার কথা ছিল তার।
গত ৬ নভেম্বর পরীমণি তার ভেরিফায়েড ফেসবুক পেজে চট্টগ্রামের CFVA-এর একটি অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ কিন্তু অনুষ্ঠানটিতে আর অংশ নিতে পারছেন না বিতর্কিত এ অভিনেত্রী।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় আয়োজক প্রতিষ্ঠান সংবাদমাধ্যমকে নিশ্চিত করে আয়োজন থেকে পরীমণিকে বাদ দেয়া হয়েছে।
এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির এক সদস্য বলেন,
পরীমণিকে বাদ দেয়া হয়েছে। সাংবাদিকদের অনুরোধেই তাকে অনুষ্ঠানে রাখা হয়নি।
জানা যায়, পরীমণির অনুষ্ঠানে অংশ নেয়ার খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
একপর্যায়ে কয়েকটি সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান বয়কট ও প্রতিহতের ঘোষণাও দেয়া হয়। এরপর সাংবাদিকদের প্রতিবাদের মুখে তাকে অনুষ্ঠান থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেন আয়োজকরা।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নেয়ার পর সকাল সাড়ে ৯টার দিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন তিনি। অকারণে সাংবাদিকদের হেনস্তা করেন।
এ সময় তার সঙ্গে থাকা কালো পোশাক পরা ১১ জন বডিগার্ডও চড়াও হন সাংবাদিকদের ওপর। একপর্যায় তারা অতর্কিত প্রহার শুরু করলে আহত হন আদালতে আসা এক বিচারপ্রার্থী। বিতর্কিত এ কাণ্ডের পর তেমে থাকেননি পরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত ও অশোভন শব্দের স্ট্যাটাস দিয়ে তার সঙ্গে দেশের জাতীয় সংগীতের বিকৃত ব্যবহার করেন তিনি।