
জাজের নতুন সিনেমা ‘জানোয়ার’, নায়ক-নায়িকা কে?

আগামীকাল ৩১ অক্টোবর হ্যালোইন ডে। ফাইল ছবি
ভূত, প্রেতাত্মা ও অতিপ্রাকৃতদের নিয়ে ভয় বাড়ানোর দিন শনিবার (৩১ অক্টোবর)।প্রতিবছর এ দিনটিতে ভয় ধরানো সব গল্পে মেতে ওঠে বিশ্ববাসী। দিনটিতে হরর সিনেমা দেখে ভূতের ভয়ে মেতে উঠতে পারেন আপনিও।
আসুন এক নজরে জেনে নিই, কিছু টানটান উত্তেজনার ভয়ংকর ভূতের সিনেমা-
১। ১৯২০ ইভিল রিটার্নস: বিখ্যাত কবি জয়দেব এবং তার হারিয়ে যাওয়া প্রেমিকা স্মৃতি ও এক অতৃপ্ত প্রেতাত্মাকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ১৯২০ ইভিল রিটার্নস। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফতাব শিবদাসানি, টিয়া বাজপাই।
২। রাজ: একটি দম্পতির সম্পর্কে অতিপ্রাকৃত শক্তির হানা নিয়ে তৈরি বলিউডের অন্যতম ক্লাসিক ও সফল হরর সিনেমা রাজ। এ সিনেমায় অভিনয় করেছেন বলিউড তারকা ডিনো মোরিয়া ও বিপাশা বসু।
৩। কাঞ্জানা: এ গল্পের নায়ক রাঘব ভূতকে ভীষণ ভয় পায়। কিন্তু একপর্যায়ে একটি পরিত্যক্ত মাঠে খেলতে গিয়ে সে অনিচ্ছাকৃতভাবে তিনটি ভূতের আত্মার মুখোমুখি হয় এবং তারা তার শরীরে ভর করে। তামিল সিনেমাটিতে অভিনয় ও পরিচালনা করেছেন রাঘব লরেন্স।
৪। ‘হাউজ নো. থার্টিন’: পুরনো দিনের ভৌতিক বাড়ি ও অশরীরী আত্মার গল্প যাদের পছন্দ, তাদের জন্য ‘হাউজ নো. থার্টিন’ হতে পারে ভালো পছন্দ। পরিচালক বেবির এই হিন্দি সিনেমাটি যদিও ভারতের তামিল হরর সিনেমা ‘পাথিমুনাম নাম্বার ভিদু’-এর রিমেক।
৫। ‘হ্যালোইন’: মাত্র ছয় বছর বয়সে নিজের কিশোরী বোনকে হত্যা করে মাইকেল মায়ার্স। এরপর তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়। ফিরে এসে চালাতে থাকে একের পর হত্যাকাণ্ড। এমনই ভয়ংকর দৃশ্যপটের রহস্য জোনতে দেখতে পারেন সিনেমাটি।
৬। ‘দ্য সাইনিং’: স্ট্যানলি কুবরিক পরিচালিত এবং স্টিফেন কিংয়ের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি মনস্তাত্ত্বিক হরর সিনেমা।
৭। ‘দ্য এক্সরসিস্ট’: এক তরুণীর শরীরে অশুভ শক্তির ভর করা এবং তা তাড়ানোর চেষ্টার ওপর ভিত্তি করে তৈরি অন্যতম সেরা হরর সিনেমা।
৮। ‘দ্য কনজারিং’: প্যারানরমাল ইনভেস্টিগেটর দম্পতি এড এবং লরেন ওয়ারেনের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত সুপারন্যাচারাল হরর।
৯। ‘বুলবুল’: উনিশ শতকের প্রেক্ষাপটে তৈরি অতিপ্রাকৃত ঘটনা ও নারীবাদী প্রতিশোধের একটি ভিন্নধর্মী ও থমথমে গল্প।
১০। ভূত: রাম গোপাল ভার্মা পরিচালিত অজয় দেবগন ও উর্মিলা মাতোন্ডকর অভিনীত সাইকোলজিক্যাল ও সুপারন্যাচারাল হরর ঘরানার আইকনিক সিনেমা।