
মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু রোববার: শ্রমমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান
যখনই গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই বিভিন্ন সম্প্রদায়ের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। তাই সব ধর্ম-বর্ণের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে মানবিক-গণতান্ত্রিক দেশ গড়ার কাজ করছে বিএনপি সরকার, এমন মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে জাতীয় চার্চ পরিষদের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্ম, বর্ণ কিংবা সম্প্রদায়ের মানুষের নয়, এ দেশ সবার। ধর্মীয় পরিচয়ের কারণে কারও অধিকার ক্ষুণ্ন হওয়া কিংবা বৈষম্যের শিকার হওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে গণতন্ত্র বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ওপরও আঘাত এসেছে। একটি মানবিক, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় দেশকে দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ ও বসবাসের উপযোগী করে গড়ে তুলতে সব ধর্ম ও বর্ণের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী।