
মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু রোববার: শ্রমমন্ত্রী

ভালুকা উপজেলা পরিষদে ডমেস্টিক রুফটপ সোলার কর্মসূচি উদ্বোধন
আওয়ামী সরকার শতভাগ বিদ্যুতায়নের মিথ্যা তথ্য দিয়ে উৎসব পালন করেছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, সারা দেশে বিদ্যুৎ সমস্যা সমাধানে কোনো কাজ হয়নি।
আওয়ামী সরকার ময়মনসিংহে বিদ্যুৎ, গ্যাস সঞ্চালনের উপযুক্ত লাইন তৈরি করেনি। বর্তমান সরকার এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। ফলে আগামী গ্রীষ্মের আগেই ময়মনসিংহের লোডশেডিং কমবে, এমন আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদে ডমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচি উদ্বোধনের সময় এসব কথা বলেন মন্ত্রী।
এ কর্মসূচির মাধ্যমে আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারে মানুষ উৎসাহিত হবে, যা এ অঞ্চলের তথা দেশের বিদ্যুৎ সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও নবায়নযোগ্য জ্বালানির প্রসার ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে সরকারের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।
কর্মসূচির সূচনা হিসেবে দুটি বাড়ির ছাদে রুফটপ সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।