
ঢাবিতে ককটেল বিস্ফোরণে জাড়িত থাকার অভিযোগে দুই কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
শিক্ষা
মহানগর ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৬:২৮

সমিতির আবেদনে আরও বলা হয়, বদলির ক্ষেত্রে বিদ্যালয়ের শূন্যপদ, শিক্ষক চাহিদা ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় রেখে একটি সহজ, স্বচ্ছ ও কার্যকর বদলি ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বামী কিংবা স্ত্রীর স্থায়ী ঠিকানা অথবা কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ নিশ্চিত করার আবেদন জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি। এ বিষয়ে কার্যকর নির্দেশনা জারির অনুরোধ জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর আবেদন করেছে সংগঠনটি।
সম্প্রতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এ আবেদন করা হয়। আবেদনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক স্বামী কিংবা স্ত্রীর স্থায়ী ঠিকানা বা কর্মস্থল থেকে দূরে চাকরি করছেন। দূরে চাকরি করার কারণে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে দাম্পত্য জীবনে একসঙ্গে বসবাস, সন্তানদের লালন-পালন, বয়স্ক বাবা-মায়ের দেখাশোনাসহ পারিবারিক দায়িত্ব পালনে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তারা।
দীর্ঘদিন ধরে এ পরিস্থিতি শিক্ষকদের পারিবারিক জীবন ও মানসিক স্বস্তির ওপরও প্রভাব ফেলছে। তাই মানবিক দিক বিবেচনায় প্রচলিত বদলি নীতিমালা ও সরকারি আদেশের আলোকে স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানা কিংবা কর্মস্থলের কাছাকাছি বিদ্যালয়ে বদলির সুযোগ দেয়ার দাবি জানানো হয়েছে।
সমিতির আবেদনে আরও বলা হয়, বদলির ক্ষেত্রে বিদ্যালয়ের শূন্যপদ, শিক্ষক চাহিদা ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় রেখে একটি সহজ, স্বচ্ছ ও কার্যকর বদলি ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। এতে শিক্ষকদের পারিবারিক সমস্যা কমার পাশাপাশি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমও স্বাভাবিক রাখা সম্ভব হবে।
সংগঠনটি জানায়, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মরত। তাদের পারিবারিক ও মানবিক সমস্যার বিষয়টি গুরুত্ব দিয়ে বদলির সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইতিবাচক উদ্যোগ শিক্ষকদের পারিবারিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।