
নভেম্বরের শুরুতেই টানা ৩ দিন ছুটি মিলবে শিক্ষাপ্রতিষ্ঠানে

এইচএসসি পরীক্ষায় গত ২২ বছরে এবারই সবচেয়ে কম পরীক্ষার্থী পাস করেছে। ছবি সংগৃহীত
গত ২২ বছরের মধ্যে এবারই এইচএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে কম শিক্ষার্থী পাস করেছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলে গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে।
২০২৫ সালে এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে পাসের গতবছরের তুলনায় কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
শিক্ষামন্ত্রণালয় সূত্র জানায়, এবার ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। মোট পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ ফাইভ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের ৪৯ দশমিক ৪৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮৮৬ জন।
পরিসংখ্যান অনুযায়ী, বিগত ২২ বছরের মধ্যে করোনাকালে পরীক্ষা হয়নি ২০২০ সালে। সেবার সবাইকে অটোপাস দিয়ে দেয়ায় কেউ ফেল করেনি। এর বাইরে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফলাফলে পাসের হার ৭৫ থেকে ৯৫ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।
গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ফলাফলে ধস নামে। ২০২৫ সালে পাসে হার নেমে আসে ৫৭.১২ শতাংশে, ফেল করে প্রায় ৪৩ শতাংশ শিক্ষার্থী।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সর্বশেষ সবচেয়ে কম পাসের হার ছিল ২০০৪ সালে। ওই বছর এইচএসসিতে পাস করেছিলেন ৪৭ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী। এরপর এইচএসসিতে পাসের হার আর কখনো এর চেয়ে নিচে নামেনি।
সেই হিসাবে গত ২২ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম। এরমধ্যে ২০০৫ সালে পাসের হার ৫৯ শতাংশ ছাড়ায়। ২০০৬ সালে পাসের হার ছিল প্রায় ৬৪ শতাংশ, ২০০৭ সালে ৬৪ শতাংশের বেশি এবং ২০০৮ সালে প্রায় ৭৫ শতাংশ। ২০০৯ সালে তা কমে ৭০ শতাংশের কিছু বেশি হয়। এরপর ২০১০ ও ২০১১ সালে পাসের হার ছিল প্রায় ৭২ শতাংশ। ২০১২ সালে তা বেড়ে ৭৬ শতাংশের বেশি হয়। ২০১৩ সালে পাসের হার ছিল ৭১ শতাংশের বেশি, ২০১৪ সালে প্রায় ৭৬ শতাংশ। তবে ২০১৫ সালে তা কমে প্রায় ৬৬ শতাংশে নেমে আসে। পরের বছর, ২০১৬ সালে পাসের হার আবার বেড়ে ৭২ শতাংশের বেশি হয়।
২০১৭ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৬৬.৬৭ শতাংশ, ২০১৮ সালে ৬৪.৬৭ শতাংশ, ২০১৯ সালে ৭২ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ, ২০২১ সালে ৯৫.৫৭ শতাংশ, ২০২২ সালে ৮৪.৩১ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৬৭ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫.৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেন।
২০১৭ সালে এইচএসসিতে পাসের হার ছিল ৬৬.৬৭ শতাংশ, ২০১৮ সালে ৬৪.৬৭ শতাংশ, ২০১৯ সালে ৭২ শতাংশ, ২০২০ সালে ১০০ শতাংশ, ২০২১ সালে ৯৫.৫৭ শতাংশ, ২০২২ সালে ৮৪.৩১ শতাংশ, ২০২৩ সালে ৭৪.৬৭ শতাংশ এবং ২০২৪ সালে ৭৫.৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেন।