
নভেম্বরের শুরুতেই টানা ৩ দিন ছুটি মিলবে শিক্ষাপ্রতিষ্ঠানে

দারুননাজাত মাদ্রাসা।
আলিম পরীক্ষায় দারুননাজাতের ঈর্ষণীয় সাফল্য, জিপিএ-৫ পেয়েছে ৫৯২ শিক্ষার্থী, ১৩০৬ পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৮.৮৫ শতাংশ
আলিম পরীক্ষা ২০২৬-এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৩০৬ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৯২ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৫ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও ফলাফলে নিজেদের সাফল্যের স্বাক্ষর রেখেছে মাদরাসাটি।
দলীয় রাজনীতিমুক্ত পরিবেশে সুন্নতে নববীর পূর্ণ অনুসরণ এবং আউলিয়ায়ে কেরামের অনুসৃত আদর্শে পরিচালিত এ মাদরাসায় বর্তমানে ১৫ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।
মাদরাসার প্রিন্সিপাল আলহাজ মাওলানা আবুল খায়ের মুহাম্মদ আবু বকর সিদ্দীক বলেন, দ্বীনি পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, গভর্নিং বডির দক্ষ পরিচালনা, এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, শিক্ষকদের কর্তব্যনিষ্ঠা এবং সর্বোপরি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এ সাফল্যের মূল ভিত্তি।
মাদরাসার উত্তরোত্তর সাফল্য ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে তিনি সবার কাছে দোয়া কামনা করেন।