
বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষা
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৪:৪৬

ঢাবিতে যান চলাচল বিষয়ে দেয়া হয়েছে নতুন নির্দেশনা। ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা দেয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দফতর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সাংবাদিক, রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনও ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।
প্রাসঙ্গিক: