
বই ছাপা থেকে নিয়োগ, আওয়ামী আমলের শিক্ষা খাত যেন দুর্নীতির আখড়া
শিক্ষা
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৯:২৩

এইচএসসি ও সমমান পুনঃপরীক্ষার আবেদনের প্রতীকী ছবি
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার পর পুনঃপরীক্ষা (সাপ্লিমেন্টারি) নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হয় ৫ নভেম্বর। চলে ৯ নভেম্বর পর্যন্ত।
এ পর্যন্ত ১০ শিক্ষাবোর্ডে ১ লাখ ৫৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী পুনঃপরীক্ষার আবেদন করেছে। ১-১৫ ডিসেম্বর পর্যন্ত এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি বলেন, এখনও একটি শিক্ষাবোর্ডের তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১ শিক্ষাবোর্ডের অধীনে অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। এর মধ্যে এক ও দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।
ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেছিলেন, অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা এক মাসের মধ্যে নেয়া হবে।
প্রাসঙ্গিক: