
তাহসিফ হত্যা মামলায় ফের রিমান্ডে দীপ
প্রতিবেদক, সাভার
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১০:৪৬

সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। ছবি: সময় সংবাদ
ন্যূনতম মজুরি ও ভাতা বাস্তবায়নের দাবিতে টানা তৃতীয় দিনের মতো উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল এলাকা। অধিকাংশ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আশুলিয়ার বিভিন্ন কারখানায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়লে কোথাও কোথাও কর্মবিরতি ও বিক্ষোভের ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে শ্রমিকরা টঙ্গী-আশুলিয়া- ইপিজেড আঞ্চলিক মহাসড়কে কয়েকটি স্থানের সড়ক অবরোধ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আঞ্চলিক সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। নরসিংহপুর, জামগড়াসহ বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড সংঘর্ষের কথা জানা গেছে।
গত সোমবারের শ্রমিক অসন্তোষের ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় পৃথক মামলা হয়েছে বলে জানা গেছে। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার শ্রমিক অসন্তোষের কারণে ২৬৪টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, নাশকতার সঙ্গে জড়িতরা সাধারণ শ্রমিক নন। তাদের বিষয়ে পুলিশের কাছে তথ্য রয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অন্যদিকে, ন্যূনতম মজুরি কাঠামো বাস্তবায়নের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে চারজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা কয়েকশ ব্যক্তিকে আসামি করা হয়েছে।
শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের উৎপাদন ও স্বাভাবিক কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।