
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১৭
মহানগর ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৫:৫৮

অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ছবি: ভিডিও থেকে নেয়া
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ আন্দোলনের মধ্যে দুই জেলায় অন্তত ৮০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল। তবে দুপুর থেকে সাভারে পরিস্থিতি অস্থিতিশীল হতে থাকে।
এ ঘটনায় সাভারের অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।
অন্যদিকে, গাজীপুরের কালিয়াকৈরে একটি পোশাক কারখানার ঝুটের গোডাউন ও একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষোভের কারণে উপজেলার অন্তত ৩০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বিভিন্ন এলাকায় অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।