
গ্রীষ্মের আগেই কমবে ময়মনসিংহের লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

আদালতে নুরুজ্জামান মিন্টু। ছবি: সময় সংবাদ
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যার ঘটনায় স্থানীয় এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে ডিবি।
৩ দিনের রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক শফিকুল ইসলাম শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যার পর মিন্টুকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালতে নিয়ে আরও ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়। শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয়।
এদিকে শাকিল হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার সকালে আল আমিন ও আনিসুর রহমান নামে আরও দুইজনকে আটক করেছে পুলিশ।
উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, ২৬ অক্টোবর রাতে নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করা হয়। ২৭ অক্টোবর তাকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ওই দিন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। ৩ দিনের রিমান্ড শেষে শুক্রবার সন্ধ্যায় তাকে আদালতে সোপর্দ করা হয়। আগামী রোববার রিমান্ডের আবেদন শুনানি হবে বলে জানান তিনি।
গত ১৪ আক্টোবর রাতে উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলমেটধারী সন্ত্রাসীরা শাকিলকে প্রথমে গুলি ও পরে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সেখান থেকে শাকিলকে গুরুতর অবস্থায় প্রথমে উপজেলা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে শাকিলের মৃত্যু হয়।