সেন্টমার্টিনে কোটি টাকায় ‘বেওয়ারিশ কুকুর আশ্রম’
প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বেওয়ারিশ কুকুরের সংখ্যা চার হাজারের বেশি। খাবারের সংকট, রোগব্যাধি ও চিকিৎসার অভাবে এসব কুকুরের দুর্ভোগ বাড়ছে। এমন পরিস্থিতিতে দ্বীপের কুকুরগুলোর নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও পরিচর্যার জন্য কোটি টাকা ব্যয়ে গড়ে তোলা হয়েছে দেশের প্রথম স্থায়ী কুকুর আশ্রয়কেন্দ্র। বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত এ আশ্রয়কেন্দ্রে অসুস্থ কুকুরের চিকিৎসার পাশাপাশি চলছে বন্ধ্যাকরণ কার্যক্রম। উদ্যোগটির সঙ্গে যুক্ত হয়েছেন জার্মানি ও পেরুর দুই তরুণী।
রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৩:১৯