
শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৪:৪৩

ছবি: সংগৃহীত
স্লিপার বাস চলাচলের নীতিমালা না করার নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং নীতিমালা করার নির্দেশনা কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ।
এর আগে অননুমোদিত স্লিপার বাস চলাচল বন্ধ এবং এ ধরনের বাস পরিচালনায় নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ বিষয়ে রুল জারি করেন।
পরবর্তী সময়ে আদালতের নির্দেশে স্লিপার বাসের কারিগরি ও নিরাপত্তার বিষয় পর্যালোচনায় একটি কমিটি গঠন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। কমিটির প্রতিবেদনে দেশে ডাবল ডেকার স্লিপার বাসের অনুমোদন ও নিবন্ধন এবং এ ধরনের বাস পরিচালনার সুনির্দিষ্ট কারিগরি নির্দেশিকা বা নীতিমালা না থাকার বিষয়টি উঠে আসে।
সড়কে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্লিপার বাসের কাঠামো, কারিগরি সক্ষমতা, ফিটনেস, নিবন্ধন ও চলাচলের অনুমোদনের বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা রয়েছে বলে রিটে উল্লেখ করা হয়।
এর আগে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট বলেন, ‘শুধুমাত্র বিআরটিএ যেসব বাসের চলাচলে অনুমতি দিয়েছে সেগুলো রাস্তায় চলাচল করবে।’ বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
প্রাসঙ্গিক: