
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যায় ৭ আসামির যাবজ্জীবন
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৮:৯

স্ট্যাম্প বেচাকেনা। ছবি: সময় সংবাদ
জমি কেনাবেচা, আইনি চুক্তিপত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাফতরিক কাজে প্রয়োজনীয় নন-জুডিশিয়াল স্ট্যাম্প গাইবান্ধায় সরকার নির্ধারিত দামের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। শুধু লাইসেন্সপ্রাপ্ত নিবন্ধিত ভেন্ডোররাই নন, নিয়মবহির্ভূতভাবে বিভিন্ন মুদি দোকান, কনফেকশনারি ও ফটোকপির দোকানেও অবাধে বিক্রি হচ্ছে এসব স্ট্যাম্প।
জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কমিশনের ভিত্তিতে নিবন্ধিত ভেন্ডোরদের ৫০, ১০০ টাকাসহ বিভিন্ন মূল্যের স্ট্যাম্প সরকার নির্ধারিত দামেই বিক্রি করার কথা। তবে মাঠপর্যায়ে এ নিয়মের কোনো তোয়াক্কা করা হচ্ছে না।
ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ, বর্তমানে ৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। আর ১০০ টাকার স্ট্যাম্পের দাম নেয়া হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। অন্যান্য মূল্যের স্ট্যাম্পের ক্ষেত্রেও নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছে।
শুধু বাড়তি দাম নেয়াই নয়, লাইসেন্স ছাড়াই খোলাবাজারে কনফেকশনারি, লাইব্রেরি ও ফটোকপির দোকানে স্ট্যাম্প বিক্রির কারণে এগুলোর আসল-নকল নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গাইবান্ধা জেলার সাতটি উপজেলায় তিন শতাধিক নিবন্ধিত স্ট্যাম্প ভেন্ডোর রয়েছেন। অতিরিক্ত দাম নেয়ার বিষয়ে কথা বলতে চাইলে অভিযুক্ত ভেন্ডোর ও খুচরা বিক্রেতারা কেউই রাজি হননি। তবে লাভের পরিমাণ কম হওয়ার অজুহাতে মৌখিকভাবে বাড়তি দাম নেয়ার কথা স্বীকার করেছেন তারা।
গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খাতিজা বেগম বলেন, নিবন্ধিত ভেন্ডোর ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্ট্যাম্প বিক্রির সুযোগ নেই। একই সঙ্গে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা নেয়ারও কোনো বৈধতা নেই। এ বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।
প্রাসঙ্গিক: