
কুমিল্লায় আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলন শুরু ৮ নভেম্বর
প্রতিবেদক, নাটোর
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৭:৫৪

প্রতীকী ছবি
নাটোরের লালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার বেরেলাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আফিয়া খাতুন (২) উপজেলার বেরেলাবাড়ী গ্রামের মো. আনারুল ইসলামের মেয়ে ও শিউলী খাতুন (৩) একই গ্রামের সেরাজুল হকের মেয়ে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশেই খেলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
ওসি জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি মৃতদেহ দুটি ময়নাতদন্ত ছাড়াই অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। কারণ এ বিষয়ে দুই পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।