
স্থানীয় নির্বাচনে মনোনীত প্রার্থীর সঙ্গে নেতাকর্মীদের থাকার আহ্বান চিফ হুইফের
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১৫:৪৮

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেছে দুই বছর বয়সী যমজ দুই ভাইয়ের। ফুটবল আনতে গিয়ে মর্মান্তিক এ দুর্ঘটনার শিকার হয় মো. হুজাইফ ও মো. আকরাম। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের সৌদি আরবপ্রবাসী মো. আক্কাস মিয়ার সন্তান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলছিল দুই ভাই। খেলার একপর্যায়ে বলটি পাশের পুকুরে পড়ে যায়। বল আনতে গিয়ে দুই ভাই পুকুরের পানিতে ডুবে যায়।
পরে পুকুরপাড় দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারী পানিতে দুই শিশুর মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে আসেন। স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের আপত্তি না থাকলে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে।