
শিশুকে মাটিতে আছাড় মেরে হত্যার দায়ে ইতালি প্রবাসীর যাবজ্জীবন
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৬:৩৯

মঙ্গলবার (২৭ অক্টোবর) খুলনার নিরালা ১৭ নম্বর রোডে ছিনতাইয়ের ঘটনা তদন্ত করছে পুলিশ। ছবি: সময় সংবাদ
খুলনায় সালমান (২৩) নামে এক যুবককে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে নগরীর নিরালা ১৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
আহত সালমান ১৬ নম্বর রোডের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি পেশায় ক্যামেল সিগারেট কোম্পানির কর্মচারী।
স্থানীয়রা জানান, ১৭ নম্বর রোডে কোম্পানির অফিসের সামনে কাজ করার সময় মোটরসাইকেলে এসে তিন যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা সালমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গুলির কারণ ও ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’