
শিশুকে মাটিতে আছাড় মেরে হত্যার দায়ে ইতালি প্রবাসীর যাবজ্জীবন
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৬:৪৫

ডিএসসিসির অনুমতি না নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিতে খনন করা হচ্ছিল সড়ক। ছবি: সংগৃহীত
অনুমতি ছাড়া অবৈধভাবে গ্যাস সংযোগ দিতে সড়ক খননের সময় দুই শ্রমিককে আটক করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর জুরাইনে ডিএসসিসির অঞ্চল-৫-এর আওতাধীন ৫২ নম্বর ওয়ার্ডের উত্তর মুরাদপুর এলাকার লাল মিয়া সড়ক থেকে দুজনকে আটক করা হয়। ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
ডিএসসিসির প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, লাল মিয়া সড়কের শরীফ মঞ্জিলের মালিক জিয়া উদ্দিন বাদলের নেতৃত্বে সিটি করপোরেশনের কোনো ধরনের অনুমতি না নিয়েই অবৈধ গ্যাস সংযোগের জন্য সড়ক খনন করা হচ্ছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুই শ্রমিককে আটক করা হয়।
অভিযানকালে অবৈধ খননকাজে ব্যবহৃত দুটি হ্যামার ড্রিল, প্রয়োজনীয় বৈদ্যুতিক তার এবং দুটি কর্নি জব্দ করা হয়েছে।
আটক দুই শ্রমিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কদমতলী থানায় হস্তান্তর করা হয়। জনস্বার্থে ও সরকারি সম্পত্তি রক্ষায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।