
পুলিশের সক্ষমতা বাড়াতে ৬,৬০৮ কোটি টাকার নতুন প্রকল্প
মহানগর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১৯:৮

আসাদগেট এলাকা থেকে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। সংগৃহীত ছবি
রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় ধারালো চাকুসহ দেশীয় অস্ত্রধারী তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে আসাদগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আলতাফের ছেলে আরাফাত (২০), সিলেটের বিশ্বনাথের আলমগীরের ছেলে ফাইমুল হাসান (২২) এবং ভোলার হারুন বেপারীর ছেলে আবির বেপারী শান্ত (২৩)।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে এসআই হুমায়ুন কবীর, এএসআই কামাল ও এএসআই ইমদাদ আসাদগেট এলাকায় নিয়মিত হোন্ডা মোবাইল ডিউটি পরিচালনা করছিলেন। এ সময় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ওই তিন যুবককে দুটি ধারালো চাকুসহ গ্রেফতার করা হয়।