
সৃজনশীল শিল্পকে মূলধারায় দেখতে চায় সরকার: অর্থমন্ত্রী
মহানগর ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৫:১৪

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৩ জন
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ‘কুখ্যাত ছিনতাইকারী’ হাসনাইন হাসানসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম এ তথ্য জানান।
পুলিশের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে দুজন কিশোর এবং একজন নারী রয়েছেন। গ্রেফতারদের মধ্যে ‘কুখ্যাত ছিনতাইকারী’ হাসনাইন হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় অন্তত আধা ডজন ছিনতাইয়ের মামলা রয়েছে।
অভিযানের সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৪টি মোবাইল ফোন, ৩টি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, ৪টি লোহার রড এবং একটি করাতকাটা চাকু উদ্ধার করা হয়।
চক্রটির ছিনতাইয়ের কৌশল সম্পর্কে পুলিশ জানায়, তারা মূলত পথচারী, বাসের যাত্রী, রিকশার আরোহী কিংবা হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীদের স্বজনদের অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নিত। এ ছাড়া অনেক সময় নারী পথচারীদের অসাবধানতার সুযোগ নিয়ে কৌশলে ব্যাগ থেকে মোবাইল ও টাকা-পয়সা হাতিয়ে নিত চক্রের সদস্যরা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।