
দুপুর পর্যন্ত বিদ্যুৎ পাবেন না সুনামগঞ্জের গ্রাহকরা
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮:৪৮

রোববার (১ নভেম্বর) রাত ৩টার দিকে কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকা থেকে ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্টগার্ড।
মিয়ানমারের পাচারকালে নৌকাভর্তি ৭৫০ বস্তা সিমেন্টসহ ১২ জনকে আটক করেছে কোস্টগার্ড।
রোববার (১ নভেম্বর) রাত ৩টার দিকে কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
আটকরা হলেন: সাতক্ষীরার মো. বাপ্পি (৩১), মো. ওলিউল্লাহ (৪৫), মো. আসাদুজ্জামান (২৬), মো. জাহান আলী (২৩), মো. বায়েজিদ (৩৬), মিরাজুল ইসলাম (৩০), মো. হাসান (৩৪), মিলন (৩১), রবিউল ইসলাম (৪৫), নোয়াখালীর মো. আসিফ (২৩), মো. রাজিব (২৪), মো. বাবুল হোসেন (৩৬)।
কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি নৌকাকে থামার সংকেত দিলে সেটি পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে নৌকাটি গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়।
পরে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় তিন লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি নৌকাসহ ১২ পাচারকারীকে আটক করা হয়।
এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।