
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার দুই
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৯:৩

ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ জনই বাংলাদেশি নাগরিক। ছবি: বিজিবি
বান্দরবানের বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের মিজোরাম সীমান্তের ত্রিদেশীয় পিলার এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুজন রয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে রুমা উপজেলার দোপানীছড়া বিওপি এলাকার ত্রিদেশীয় সীমান্তের শূন্যরেখা থেকে তাদের আটক করে রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) সদস্যরা।
বিজিবি জানায়, গত ৫ নভেম্বর স্থানীয় ম্রো সম্প্রদায়ের দুই যুবকের সঙ্গে আরও ছয়জন থানচি হয়ে ত্রিদেশীয় সীমান্ত এলাকায় যান। পরে তারা বাংলাদেশের সীমানা অতিক্রম করে শূন্যরেখায় প্রবেশ করেন।
খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৬৩/৬৪-এর কাছ থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ছুরি, তাঁবু, শুকনা খাবারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে বিজিবি। তবে কী কারণে তারা ত্রিদেশীয় সীমান্ত এলাকায় গিয়েছিলেন, তা জানা যায়নি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রুমা ব্যাটালিয়ন ৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসান শাহরিয়ার। তিনি জানান, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।