
বিসিবির বয়সভিত্তিক ক্রিকেটার বাছাই, দুই শতাধিক খেলোয়াড়ের অংশগ্রহণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৭:৫৯

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোনার মানুষ সম্মিলনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সব ক্ষেত্রে প্রবাসীদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তাদের অধিকার নিশ্চিতে সরকারসহ সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একইসঙ্গে, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, খুব শিগগিরই তাদের জন্য প্রবাসী কার্ড চালু করা হবে।
তিনি আরও বলেন, সম্পদ পাচার করে দেশকে ধ্বংসস্তুপে পরিণত করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ। বর্তমান সরকার সেই ধ্বংসস্তুপ থেকে কাজ শুরু করেছে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সোনার মানুষ সম্মিলনে কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় ‘অভিবাসন দশক’ ঘোষণার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মধ্যসত্ত্বভোগীদের প্রতারণার কারণে বাড়ছে অভিবাসন ব্যয়।
রাষ্ট্রপতি বলেন, চলতি অর্থবছরে প্রবাসীরা ৩৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। কিন্তু রাষ্ট্র তাদেরকে দক্ষ শ্রমশক্তি হিসেবে তৈরি করতে পারেনি। অদক্ষ শ্রমিক হিসেবে বিদেশে গিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।
কাজের অভাবে সমুদ্র পাড়ি দিতে গিয়ে তরুণরা প্রাণহানিসহ বহুমাত্রিক ঝুঁকিতে পড়ছেন, যোগ করেন মির্জা ফখরুল।