
ভারতের বিপক্ষে বড় সংগ্রহের ইঙ্গিত উইন্ডিজের
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৯:১৮

পিএসজি কোচ লুইস এনরিকে। ছবি: রয়টার্স
আর্থিক অনিয়মের অভিযোগে বড় শাস্তির ঝুঁকিতে ম্যানচেস্টার সিটি। শাস্তি হিসেবে পয়েন্ট কাটা বা প্রিমিয়ার লিগ থেকে অবনমনের পাশাপাশি ক্লাবটির জেতা শিরোপা কেড়ে নেয়ার দাবিও উঠেছে। তবে মাঠের পারফরম্যান্স বিবেচনায় সিটির শিরোপা কেড়ে নেয়ার পক্ষে নন পিএসজি কোচ লুইস এনরিকে। তার মতে, নিজেদের যোগ্যতায় ট্রফি জিতেছে ইংলিশ ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় রাত একটায় ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও পিএসজি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিটির শিরোপা নিয়ে নিজের অবস্থান জানান এনরিকে।
সিটির বিরুদ্ধে ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত আর্থিক অনিয়মের ১১৫টি অভিযোগ আনে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। স্বাধীন কমিশনের তদন্তে বেশির ভাগ অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। তবে সিটি অভিযোগ অস্বীকার করে আপিল করেছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।
এনরিকে বলেন, 'প্রথমত, বিষয়টি শোনার পর অবাক হয়েছি। তবে আমার মনে হয়, প্রক্রিয়াটিকে সম্মান জানানো এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত। সিদ্ধান্ত নেয়ার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। আমাদের অপেক্ষা করতে হবে। তবে শুধু ফুটবল এবং মাঠে আমি যা দেখেছি, সে বিবেচনায় বলব, ম্যানচেস্টার সিটি ওই ট্রফিগুলোর যোগ্য।'
পিএসজির কোচ আরও বলেন, 'তাদের খেলার ধরন আমার পছন্দ। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই… আমার মনে হয়, মাঠে জেতা ট্রফির বিষয়টি মাঠেই থাকা উচিত। তারা ট্রফিগুলো জয়ের যোগ্য। আশা করি, তারা ওই শাস্তি এড়াতে পারবে।'
অভিযোগের আওতাধীন সময়ে তিনটি প্রিমিয়ার লিগসহ বেশ কয়েকটি শিরোপা জিতেছে সিটি। তবে ক্লাবটির বিরুদ্ধে সম্ভাব্য শাস্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফুটবল বিশ্ব।