
প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না: প্রধানমন্ত্রী
প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৯:৭

কক্সবাজার থেকে মাতারবাড়ীতে পৌঁছালে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকিকে স্বাগত জানানো হয়। ছবি: সময় সংবাদ
দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রযাত্রায় মাতারবাড়ী মেগা প্রকল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি।
বুধবার (১৪ অক্টোবর) সকালে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় সংশোধিত প্রকল্পের চলমান কার্যক্রম ও অবকাঠামোগত অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
এ সময় নির্ধারিত সময়ে কাজের মান বজায় রেখে প্রকল্পের সুফল নিশ্চিত করতে নির্দেশ দেন তিনি।
এর আগে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার প্রজেক্ট ও গভীর সমুদ্রবন্দর এলাকা পরিদর্শন করেন। এরপর প্রতিমন্ত্রী কক্সবাজার থেকে স্পিডবোটে মাতারবাড়ীতে পৌঁছান প্রতিমন্ত্রী। তাকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম এবং কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর ফরিদের পক্ষে তরুণ বিএনপি নেতা জাহেদুল হক নাহিদ।
পরে প্রতিমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় সংশোধিত প্রকল্পের চলমান কার্যক্রম ও অবকাঠামোগত অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে বিকেলে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন প্রতিমন্ত্রী।