
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজন গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৭:১০

গ্রেফতার শাহারিয়ার ইসলাম রকি। ছবি: সময় সংবাদ
খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ নুরাজিম বাহিনীর শীর্ষ সন্ত্রাসী শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (১২ নভেম্বর) বিকেলে মাদারীপুরের শিবচর থেকে এসআরবি-৬ ও এসআরবি-৮-এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। রকি খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিমের আপন ভাই।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুর জেলার শিবচর থানার ডিসি রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শাহারিয়ার ইসলাম রকিকে গ্রেফতার করে যৌথ আভিযানিক দল।
সম্প্রতি খুলনার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে চাঁদার দাবিতে সশস্ত্র হামলা ও ভাঙচুরের ঘটনায় নুর আজিম বাহিনীর নাম উঠে আসে। এছাড়া খুলনা নগরীতে মাদক কারবার, হত্যা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে গ্রুপটির বিরুদ্ধে।
এসআরবির তথ্য অনুযায়ী, গ্রেফতার রকির বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খুলনা মহানগর পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।