
ধানমন্ডিতে একটি ভবনে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৫:৫৮

রাজধানীর ধলপুর সিটি পল্লী এলাকায় অভিযান চালিয়ে মাদকের আস্তানা উচ্ছেদ করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
রাজধানীর ধলপুর সিটি পল্লী এলাকায় দীর্ঘদিনের মাদকের আস্তানা উচ্ছেদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী থানা পুলিশ।
রোববার (১ নভেম্বর) ও সোমবার (২ নভেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় এ বিশেষ অভিযান চালানো হয়। এতে এলাকায় মাদক কারবারিদের আনাগোনা বন্ধ হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের মনে স্বস্তি ফিরে এসেছে।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী থানাধীন ধলপুর সিটি পল্লী ও তৎসংলগ্ন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ও গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান থাকায় কোমলমতি শিক্ষার্থী ও কিশোর-তরুণরা মাদকাসক্তির মারাত্মক ঝুঁকিতে ছিল।
এর আগেও এ এলাকা থেকে একাধিক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলেও তারা জামিনে মুক্ত পেয়ে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। ফলে মাদকের স্থায়ী ঘাঁটি ও অনুকূল পরিবেশ ধ্বংস করতেই এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
গত ১ ও ২ নভেম্বর পুলিশ ও সিটি করপোরেশন যৌথভাবে মাদক কারবারিদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। অভিযান শেষে ওই এলাকায় নিয়মিত পুলিশি টহল, সাদা পোশাকে নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ধলপুর সিটি পল্লী এলাকায় ২০২৫ সাল হতে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত নিয়মিত ৩৫টি মাদক মামলা ও তিনটি পুলিশ আক্রমণের মামলা রুজু করা হয়। এ ছাড়া ৩০৫টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ২৭৫ জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
ডিএমপির মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক কারবারি ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে কার্যক্রম অব্যাহত রেখেছে।