
ডেঙ্গু ও হাম উপসর্গে একদিনে ১৩ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২০

ফাইল ছবি
আগামী সপ্তাহে রাজধানী নিউমার্কেট এলাকার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
শনিবার (২৪ অক্টোবর) সকালে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিদর্শনে গিয়ে সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম এ কথা জানান।
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই। আগের তুলনায় ঢাকায় অনেক পরিবর্তন এসেছে।’
সবার সম্মিলিত প্রচেষ্টায় আরও সুন্দর ঢাকা গড়ে তোলা সম্ভব বলেও জানান আব্দুস সালাম।
এদিকে, জনস্বার্থে এবং সিআইডির অনুরোধে মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে থেকে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বা এসটিএস সরিয়ে নেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ওই জায়গাটি পার্কিংয়ের জন্য ইজারা দেয়া হয়েছে। অন্য স্থানে নতুন এসটিএস নির্মাণের পরিকল্পনা রয়েছে।