
তাহসিফ হত্যা মামলা: রিমান্ড শুনানিতে সাংবাদিকদের বের হতে বললেন বিচারক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯:৪৩

ফাইল ছবি
নীলফামারী, জামালপুর, বরগুনা, মুন্সীগঞ্জের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বদলি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপ-সচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, নীলফামারীর পুলিশ সুপার জনাব মো. ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারীর পুলিশ সুপার, এসআরবির উপ-পরিচালক (পুলিশ সুপার) মো. বদরুদ্দোজাকে নেত্রকোণার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিলপূর্বক মুন্সীগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার, বরগুনার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে জামালপুরের পুলিশ সুপার, এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে, নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।