
পুকুরে মিললো সাবেক ইউপি সদস্যের মরদেহ
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৪:২৩

কপ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে এসে কথা বলছেন শামা ওয়ায়েদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ঋণ নয়, জলবায়ু ক্ষতির প্রভাব মেটাতে বাংলাদেশ জলবায়ু তহবিলের অনুদান চায়, প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের বৈঠকে তুলে ধরবেন এই বিষয়টি।
বুধবার (১১ নভেম্বর) কপ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, গ্রিন ইকোনমি, গ্রিন এনার্জির জন্য সোলার এনার্জি, নদী খননসহ যেসব কর্মসূচি এরইমধ্যে বাংলাদেশ নিয়েছে সেসব বিষয় ওয়ার্ল্ড জলবায়ু ফোরামে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো যেসব ক্ষতির সম্মুখীন হচ্ছে আলোচনা করবেন সেসব বিষয়ে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি বিষয়ে আলোচনা করবেন এবং আহ্বান জানাবেন এবারের সম্মেলনে, তার মধ্যে, কিভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রোধে কী কী পদক্ষেপ নিয়েছে তা তুলে ধরবেন সরকারপ্রধান।
জলবায়ু পরিবর্তন নিয়ে বাংলাদেশের মতো দেশগুলোর সমস্যা বহুদিনের উল্লেখ করে তিনি বলেন, তাই এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বিষয়ে কার্যকর কিছু প্রত্যাশা করছে সবাই।
পররাষ্ট্র পতিমন্ত্রী আরও বলেন, আমরা চাই ক্লাইমেট ফান্ডিংয়ের বিষয়ে একটি সমাধান আসবে। যে দেশগুলো জলবায়ু পরিবর্তনে এফেক্টেড তাদের সমস্যা সমাধানে কি উপায় মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করছি।
এদিকে চীনের উপ-রাষ্ট্রপতি এবং উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানের সাথে আজ প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। এছাড়া তুরস্কের ফার্স্ট লেডির সাথে প্রধানমন্ত্রী এবং জুবাইদা রহমানের বৈঠক আছে বলে জানান তিনি।