
নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলো স্বজনরা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২০:৫৩

প্রতীকী ছবি
ঝালকাঠির রাজাপুরে টমটমের ধাক্কায় মো. শিফাত হাওলাদার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের সমবায় আবাসন এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিফাত উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের আব্দুর নুর হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, সকালে শিফাতকে সমবায় আবাসন এলাকায় তার ফুফু মনিরা বেগমের বাসায় রেখে চিকিৎসকের কাছে যান তার মা। বিকেলে ফুফুর বাসায় খাবার খেয়ে আবাসনের অন্য শিশুদের সঙ্গে বাইরে যায় শিফাত। এ সময় মহাসড়ক পার হতে গেলে রাজাপুরগামী দ্রুতগতির একটি টমটম তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।