
শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার
বাংলাদেশ
প্রতিবেদক, আশুলিয়া
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৫:১০

টানা ১৪ দিনের কর্মবিরতি ও শ্রমিক বিক্ষোভের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ঢাকার আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এতে কারখানাগুলোতে ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য।
তবে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় এখনো প্রায় ৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, দুটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও বন্ধ রয়েছে উৎপাদন কার্যক্রম।
এদিকে, শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের জেরে গাজীপুরের কালিয়াকৈরে ২৭টি শিল্পকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার থেকে এসব কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। সোমবার সকালে কারখানাগুলোর প্রধান ফটকে বন্ধের নোটিশ টাঙানো হয়।
৩০ হাজার টাকা ন্যূনতম বেতনের দাবিতে গত ৩০ অক্টোবর থেকে শ্রমিকদের বিক্ষোভ ও অবরোধে যানবাহন ভাঙচুর, মার্কেট ও পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় চারটি মামলা করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে প্রায় ২৫ জনকে।
নতুন করে শ্রমিক অসন্তোষ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দুই শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কারখানার সামনে সতর্ক অবস্থানে রয়েছেন শিল্পপুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।