
শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৭:৭

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে নেয়া হচ্ছে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর সহ্য করা হবে না।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) শাপলা চত্বর মামলার চার্জ গঠনের শুনানি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান জেল থেকে আসতে অস্বীকৃতি জানান। জেল কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন। আজকে তার কারণে শুনানি শুরু হতে দেরি হয়েছে।
তিনি বলেন, সব আসামির সঙ্গে একত্রে আসবে বলে কৌশল অবলম্বন করেন জিয়াউল আহসান এবং আদালতের কাজে বিঘ্ন ঘটান।
তিনি আরও বলেন, জিয়াউল আহসান অন্যান্য আসামিদের সঙ্গে আসতে চাইলেই হবে না। কোর্ট যেভাবে বলবে তাকে সেভাবেই আসতে হবে। জেল কর্তৃপক্ষ তাকে নিয়ে যাওয়া আসার ব্যাপারে বাস্তবায়ন করবে।
শাপলা চত্বরে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আজ আসামিদের বিরুদ্ধে দুইটি চার্জ আনা হয়েছে। এগুলোকে জেনোসাইড হিসেবে প্রস্তাব করা হয়েছে। এই মামলা পরবর্তীতে ডে টু ডে কার্যদিবসে চলমান থাকবে।
এছাড়াও, জেলায় জেলায় আওয়ামী ফ্যাসিস্টদের গুম, অপহরণ, ক্রসফায়ার, জুলাই আন্দোলনসহ সব মানবতাবিরোধী অপরাধের গণশুনানির আয়োজন করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।

প্রয়োজনে অন স্পট গ্রেফতারও করা হবে। পরে তাদের ট্রাইব্যুনালে বিচার করা হবে। সরকারের কাছে এই বিষয়ে লজিস্টিক সাপোর্ট চাইব, যোগ করেন চিফ প্রসিকিউটর।