
রাঙামাটিতে নিষিদ্ধ সংগঠনের ১০ নেতা-কর্মী গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০:৫৭

কালীগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে আটক ৩
ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতিকালে ২ সহোদরসহ ৩ জনকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কাশীপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পেট্রোল, টায়ার ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটক হয়েছেন, উপজেলার রাখালগাছি এলাকার আব্দুর রহিমের ২ ছেলে খাইরুল ইসলাম ও জাহিদুল ইসলাম এবং পাইকপাড়া এলাকার সুকুমারের ছেলে চঞ্চল কুমার।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাশীপুর ইটভাটার কাছে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী জড়ো হয়ে স্লোগান দিতেই, এলাকাবাসী ও ছাত্রদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। ধাওয়া খেয়ে কয়েকজন মোটরসাইকেলযোগে পালিয়ে গেলেও, তিনজনকে আটক করে পুলিশে দেয়া হয়।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক নাজমুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় নিয়েছে।
প্রাসঙ্গিক: