
ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’
বাংলাদেশ
প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১৯:২০

মৌলভীবাজারের রাজনগরে ৪৫৮ বস্তা সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। ছবি: সময় সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে ৪৫৮ বস্তা সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে রাজনগরের গোবিন্দবার্টী বাজারের পাশে হাজী মোবারক মিয়া ফিলিং স্টেশন থেকে ট্রাকটি জব্দ করা হয়। ট্রাকটিতে ১২০ বস্তা ইউরিয়া এবং ৩৩৮ বস্তা ডিএপি ও টিএসপি সার ছিল। পরে চালকবিহীন ট্রাকটি থানায় নিয়ে যায় পুলিশ।
ওসি আরও জানান, বুধবার দুপুরে ট্রাকচালক থানায় গাড়ির খোঁজ করতে গেলে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়।
সারগুলো কোথায় নেওয়া হচ্ছিল এবং এর মালিক কে, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
প্রাসঙ্গিক: