
ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩:৪৮

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর গ্রামে গহনা চুরির অপবাদ ও শারীরিক নির্যাতনের এক গৃহবধূর আত্মহত্যা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর গ্রামে খালা শাশুড়ির স্বর্ণের গহনা চুরির অপবাদ ও শারীরিক নির্যাতন এবং টানা দুদিন অনাহারে থাকার পর বিষপানে আত্মহত্যা করেছেন দুই সন্তানের মা ইসমোতারা নামে একনারী।
বুধবার (২৮ অক্টোবর) নির্যাতন ও অত্যাচার এবং বিষপান করিয়ে হত্যার অভিযোগ তুলে বিচারের দাবি জানিয়েছেন ওই গৃহবধূর স্বজনরা। নিহত নারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর অনুপনগর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী ইসমোতারা খাতুন (২৬)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ইসমোতারা খাতুন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ অক্টোবর) কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মরদেহ স্বামীর বাড়ি অনুপনগরে নিয়ে গেলে সেখান থেকে তার দাদার বাড়ি লষ্করহাটিতে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই দাফন করা হয় ইসমোতারাকে।
নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহের জের ধরে বিভিন্ন সময়ে ইসমোতারাকে মারধর ও নির্যাতন করতের স্বামী মিজানুর রহমান। এমন কি মারধরের সময়ে দরজা বন্ধ রাখা হতো, যাতে কেউ এগিয়ে আসতে না পারে। এমনকি সাম্প্রতিক সময়ে একটি দাওয়াত খেতে গিয়ে এক আত্মীয়ের গহনা চুরির অপবাদ দেয়া হয় তার বিরুদ্ধে। ওই অপবাদের জেরে মারধর করে দুদিন কোনো খাবার দেয়া হয়নি তাকে। বিষপানের আগে নদীতে গোসল করতে গিয়ে ইসমোতারা নিজেই জানিয়েছিলেন স্থানীয় নারীদের।
ইসমোতারা খাতুনের পরিবারের সদস্যরা জানান, প্রেম করে স্বেচ্ছায় বিয়ে করেছিলেন তারা দুজনে। যার কারণে বিয়ের পর থেকেই নির্যাতন করা হলেও তা সহ্য করে সংসার করছিলেন তিনি। বাবা মানসিক ভারসাম্যহীন হয়ে অন্যত্র চলে যাওয়ায়, মা আবার বিয়ে করেন। একা হয়ে পড়লে দাদা-দাদির কাছে বড় হন ইসমোতারা।
তাদের অভিযোগ, গহনা চুরির অপবাদ ও নির্যাতন সহ্য করতে না পেরেই বিষপান করেছেন ইসমোতারা। হাসপাতালে ভর্তি করলেও জানানো হয়নি পরিবারকে।
এদিকে গহনা চুরির অপবাদেই বিষপানের কথা স্বীকার করেন নিহত ইসমোতারার স্বামী মিজানুর রহমান।
তিনি জানান, গহনা চুরির বিষয়টি আমার জানা ছিল না। বিষপানের পর হাসপাতালে চিকিৎসা চলাকালে এটা জানতে পেরেছি। আগে জানলে আগেই এর সুরাহা করে দিতাম এবং আজকের এই পরিস্থিতিও সৃষ্টি হতো না। স্ত্রীকে মারধরের অভিযোগও অস্বীকার করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, ওই নারী বিষপান করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেই মৃত্যুবরণ করেছে। পরিবারকে মরদেহ ময়নাতদন্তের জন্য বলা হয়েছে। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।