
৩৫ বছরেও সেন্টমার্টিনে চালু হয়নি সরকারি বিদ্যুৎকেন্দ্র
প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১০:৫৮

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ জন ম্যাজিস্ট্রেটে নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ছবি: সময় সংবাদ
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে চলমান আন্দোলনে বিজিবির পাশাপাশি বাড়ানো হয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও।
গতকাল সোমবার (২ নভেম্বর) ১০ প্লাটুন বিজিবি কাজ করলেও আজ মঙ্গলবার (৩ নভেম্বর) তা বাড়িয়ে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও ২১ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে বাড়িয়ে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন।
তিনি জানান, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের কারণে বিজিবি ১০ প্লাটুন থেকে বাড়িয়ে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বাড়িয়ে ২৫ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।