
উদ্বোধনের আগেই ফ্লাইওভার থেকে খসে পড়ল কংক্রিট, ইজিবাইকচালক আহত

শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢামেক হাসপাতালে শিশুর জন্ম হয়। কর্তব্যরত ডাক্তার নবজাতকের এনআইসিইউ লাগবে বলে জানায়।
ঢামেকে এনআইসিইউ সিট খালি না পেয়ে শিশুটিকে চানখারপুলের রয়েল কেয়ার হাসপাতালের এনআইসিইউতে নেয়া হয়। সেখানেই ঘটে মর্মান্তিক ঘটনা। এনআইসিইউ তে চিকিৎসাধীন থাকা অবস্থায়, ওভারহিট হয়ে শিশুর মাথা, পিঠ ও পা আংশিক পুড়ে যায়।
রয়েল হাসপাতালের কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে নবজাতককে ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে রেফার্ড করা হয়।বর্তমানে শিশুটি ২১১ নম্বর ওয়ার্ডে এনআইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।