
অগ্রণী ব্যাংকের ৯১ গ্রাহকের ৯ কোটি টাকা লোপাট, সত্যতা পেয়েছে দুদক
মহানগর ডেস্ক
প্রকাশ: ৮ অক্টোবর ২০২৬, ০৫:২৩

মহাখালী বাস টার্মিনাল এলাকায় এসি বাসে আগুন লাগার ঘটনা ঘটে, ছবি: ভিডিও থেকে নেয়া
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় প্রাইম পরিবহনের একটি এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের চেষ্টায় রদ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফায়ার সার্ভিস থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানা যায়।
ফায়ার সার্ভিস জানায়, দেড়টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় প্রাইম পরিবহনের একটি এসি বাসে আগুনের সংবাদ পাওয়া যায়। ১টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ছয় মিনিটের মাথায় নিয়ন্ত্রণে আসে। আর দুপুর ২টায় আগুন পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়।
বার্তায় আরও জানানো হয়, শেরপুর থকে মহাখালী বাস টার্মিনালে পৌঁছানোর পরই ওই বাসের এসি থেকে আগুনের সূত্রপাত ঘটে। বৈদ্যুতিক গোলযোগ আগুনের সম্ভাব্য কারণ হতে পারে। তবে কোনো হতাহত নেই।