
ন্যায্য হিস্যার ব্যাপারে দেশের মানুষ এক বিন্দু ছাড় দেবে না: আখতার
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২২:৩৮

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। ছবি: সময় সংবাদ
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করার পর বর্তমানে জাতীয় ঐক্যের মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে। আওয়ামী লীগ লুকিয়ে থেকে প্রতি মুহূর্তে বিভিন্ন ষড়যন্ত্র করছে। এই বিষধর সাপকে গর্ত থেকে মাথা তুলতে দেয়া যাবে না।
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোরে র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরো বলেন, জুলাইয়ের শহীদ ও যোদ্ধারা যে গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি করেছিলেন, তা প্রতিষ্ঠা করতে হবে। যারা সংঘর্ষ বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, এ দেশের জনগণ ওই অপশক্তিকে কখনো মাথা তুলতে দেবে না এবং জাতীয় ঐক্যকে বিভাজিত হতে দেবে না।
সমাবেশে শেষে বের হওয়া র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মণিহার বাসস্ট্যান্ড গিয়ে শেষ হয়। র্যালিতে জেলা বিএনপি, মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন। র্যালিতে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সমাবেশ ও র্যালিতে জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।