
চট্টগ্রামে হামলা-চাঁদাবাজি মামলায় বগাসহ ১৩ জনের জামিন নামঞ্জুর
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৮:৪০

পদ্মা নদীতে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। ফাইল ছবি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে গোসলে নেমে নিখোঁজ দুজনের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে মো. মারুফ হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন মো. রাসেল (৩৫)। তাকে উদ্ধারে দ্বিতীয় দিনের মতো অভিযান অব্যাহত রয়েছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, সোমবার দুপুর ২টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে, পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী গোসল করতে নদীতে নামেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি দুজন নিখোঁজ হন।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। মরদেহ উদ্ধার হওয়া মারুফের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায় আর রাসেল (৩৫), তাঁর বাড়ি পটুয়াখালীতে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। অভিযান চলাকালে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নিখোঁজ রাসেলকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। তাকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে।