
পাকিস্তানকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৯:২২

সাফের আগে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের ফুটবলাররা। ছবি: বাফুফে
দীর্ঘ আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে হবে এবারের প্রতিযোগিতা। টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু হবে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টা থেকে। অনলাইনে টিকিট বিক্রি করবে ইভেন্ট টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাই।
বাফুফে ভবনে আজ (মঙ্গলবার) সাফের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভায় টিকিটের দাম ও বিক্রির পদ্ধতি চূড়ান্ত করা হয়। টিকিটের সর্বনিম্ন দাম ১ হাজার টাকা। সাধারণ গ্যালারির টিকিটের দাম এটাই। ক্লাব হাউসের টিকিট ৪ হাজার, ভিআইপি গ্যালারি ৭ হাজার, রেড বক্স ৮ হাজার এবং করপোরেট বক্সের টিকিট ১০ হাজার টাকা। এক দিনের টিকিটে দেখা যাবে দুটি ম্যাচ। ফাইনালের টিকিটের দাম পরিবর্তন হতে পারে।
এর আগে ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির সময় টিকিফাইয়ের ওয়েবসাইটে সমস্যা দেখা দিয়েছিল। টাকা দিয়েও টিকিট না পাওয়ার অভিযোগ করেছিলেন দর্শকেরা। এবার সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি এড়ানোই হবে বড় চ্যালেঞ্জ।
সাফে বাংলাদেশের গ্রুপে আছে ভুটান ও শ্রীলঙ্কা। অন্য গ্রুপে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর সেমিফাইনাল এবং ১৭ নভেম্বর ফাইনাল। বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হয়েছিল, সেটিও ঘরের মাঠে।