
বিদ্যুৎ বিভ্রাটের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৯:৫

স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের সভাপতি ডি. ফ্রান্সিসকো হেরেরো লিওনের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে
বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের সভাপতি ডি. ফ্রান্সিসকো হেরেরো লিওনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (২৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যে বৈচিত্র্য আনা, বাংলাদেশে স্পেনের বিনিয়োগ বৃদ্ধি এবং তৈরি পোশাক ও বস্ত্র, ওষুধ, চামড়া, তথ্যপ্রযুক্তি, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এ সময় পাটজাত পণ্যে যৌথ উদ্যোগ এবং সৃজনশীল অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসারের সম্ভাবনা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ী সম্প্রদায়ের অংশগ্রহণে বছরে অন্তত একবার বাংলাদেশকেন্দ্রিক সেমিনার আয়োজনের আগ্রহ প্রকাশ করেন সেভিল চেম্বার অব কমার্সের সভাপতি। পাশাপাশি স্পেনের সেভিলে বাংলাদেশকে কেন্দ্র করে একটি প্রদর্শনী আয়োজনের বিষয়েও আলোচনা হয়। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে নিয়মিত সংলাপ এবং বাস্তবভিত্তিক উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে উভয়পক্ষ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।