
জিরো কস্টডিসেম্বরে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ৭:৫২

বায়ুদূষণের কবলে রাজধানী ঢাকা। ফাইল ছবি
দিন দিন বিশ্বের বিভিন্ন শহরের বাতাসে বাড়ছে দূষণ। বায়ুদূষণের ভয়াবহতা থেকে রেহাই নেই ঢাকারও।
মঙ্গলবার (১০ নভেম্বর) শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১৪১ স্কোর নিয়ে তালিকার সপ্তম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা।
একই সময়ে তালিকায় শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর শহরের বায়ুমানের স্কোর ২৮৬। এ ছাড়া, ২২৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৯৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা, ১৮৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের শহর কলকাতা আর পঞ্চম অবস্থানে থাকা উজবেকিস্তানের রাজধানী তাশখন্দের স্কোর ১৫৩।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। সূচক ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুব অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বাতাসের মানকে বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ পর্যায়ে ধরা হয়।
বায়ুদূষণ বাড়লে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। এ অবস্থায় দূষিত বাতাসে দীর্ঘক্ষণ বাইরে অবস্থান না করার পরামর্শ দেয়া হয়। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলার পাশাপাশি বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহার করা জরুরি।
প্রাসঙ্গিক: