
ডিসেম্বরেই জেঁকে বসবে শীত, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
বাংলাদেশ
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ১৭:৩৩

দীর্ঘদিন ধরে অবৈধ ইটভাটার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল বরিশালে। ছবি: সংগৃহীত
বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদফতরের অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ সময় অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব (৩৫) নামে স্থানীয় এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৮ নভেম্বর) উপজেলার শিকারপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নুরুর ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করে বরিশাল জেলা পুলিশের বিশেষ টিম ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি দল।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ সাদিয়া আকতার বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় কয়লার পরিবর্তে লাকড়ি ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি অবৈধ ইটভাটাকে গুঁড়িয়ে দেয়া হয়েছে ও সরকারি কাজে বাধা ও মব সৃষ্টির অপরাধে একজনকে আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, একটি দালালচক্রের মাধ্যমে সাংবাদিক পরিচয়ধারী কয়েকজন ব্যক্তি এবং পরিবেশ অধিদফতরের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীকে নিয়মিত মাসোহারা দিয়ে দীর্ঘদিন ধরে এসব অবৈধ ইটভাটার কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তাদের দাবি, প্রভাবশালী একটি মহলের যোগসাজশে অবৈধ ইটভাটাগুলো নির্বিঘ্নে চলছিল। এ অভিযোগের সত্যতা যাচাই এবং জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তারা।
প্রাসঙ্গিক: