
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুজন গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২০:২

ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ব্যক্তি। ছবি: সংগৃহীত
জিন তাড়ানোর ছলে অন্ধকার কক্ষে ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্রীনগর বাজার মসজিদের খতিব রেজাউল বারীকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার দেউলবাড়ি গ্রামে।
ভুক্তভোগী ছাত্রীর পরিবারিক সূত্র জানায়, সে উপজেলার হাসাড়া এলাকার একটি মাদ্রাসার ছাত্রী। মাঝে মধ্যে সেখানে সে অসুস্থ হতো। এতে ধারণা করা হয় ওই ছাত্রীর জিনের আসর রয়েছে। জিন তাড়ানোর জন্য গত ২০ সেপ্টেম্বর ছাত্রীর পরিবার খতিব রেজাউল বারীর কাছে যায়। এ সময় তিনি কিশোরীকে তাবিজ-কবজ দেন। এতে কিছুদিন সুস্থ বোধ করলেও পরে আবার অসুস্থ হয়ে পড়ে কিশোরী।
পরবর্তীতে রেজাউল বারীর সঙ্গে যোগাযোগ করলে তিনি ওই ছাত্রীর কাছ থেকে জিন তাড়াতে হবে জানিয়ে রাতে আসতে বলেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে ছাত্রীর বাবা-মা রেজাউল বারীর বাসায় যান। এক পর্যায়ে জিন আসবে জানিয়ে ছাত্রীর বাবা-মায়ের ফোন তোশকের নিচে রাখতে বলেন এবং ঘরের সব লাইট বন্ধ করে দেন রেজাউল। বিভিন্ন রকমের ঝাঁড় ফুঁক করার নামে ছাত্রীকে বিভিন্ন কায়দায় ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে মেয়ের মা তার মোবাইলের আলো জ্বালালে এতে রেজাউল বারী অসংলগ্ন অবস্থায় লাফ দিয়ে ওঠেন।
পরে ছাত্রীর বাবা-মা রুমের লাইট জ্বালিয়ে দেখেন ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলেছে। রাত পৌনে ১১ টার দিকে ছাত্রীকে নিয়ে তার বাবা-মা সেখান থেকে বের হয়ে আসেন। পরে রাত দেড়টার দিকে শ্রীনগর থানায় এসে লিখিত অভিযোগ দেন। রাত ২টার দিকে পুলিশ রেজাউল বারীকে গ্রেফতার করে। শুক্রবার ওই ছাত্রী মুন্সীগঞ্জ আদালতে জবানবন্দি দিয়েছেন।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, রাতেই রেজাউল বারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছেন। অভিযুক্ত ইমামকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতার রেজাউল বারী প্রায় ২৫ বছর ধরে শ্রীনগর বাজার জামে মসজিদে ইমামতি করছেন। ইমাম মাওলানা রেজাউল বারীর কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী।
প্রাসঙ্গিক: