
নারী চিকিৎসকের আহ্বানে ভৈরব নদে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ১৭:৫৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজৈন্য সাক্ষাতে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি।
সোমবার (০৯ নভেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজা হোটেলে এডিন বার্গ সোফিকে স্বাগত জানান ডা. জুবাইদা রহমান।
সকালে ঢাকায় আসেন ডাচেস অব এডিন বার্গ। সকালে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ অন্যরা।
ডা. জুবাইদা রহমান সামাজিক কল্যাণ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও সুরভির দীর্ঘদিনের কর্মকাণ্ড ও অবদানের বিষয়েও ডাচেসকে অবহিত করেন। নারীর অর্থনৈতিক স্বাধীনতা, স্বনির্ভরতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রে নারীদের রাখার ক্ষেত্রে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগগুলো তুলে ধরেন তিনি। পাশাপাশি শিক্ষা, শিশুর সুরক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) এবং দক্ষতা উন্নয়নে সুরভির কার্যক্রমের কথা জানান। বিশেষ করে হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশু ও নারীদের কল্যাণে সংস্থাটির ভূমিকা তুলে ধরেন।
এসব সংস্থার অভিজ্ঞতা ও উত্তম চর্চা কীভাবে সরকারের নীতিগত অগ্রাধিকার নির্ধারণে অনুপ্রেরণা জুগিয়েছে এবং নির্বাচনী ইশতেহারে প্রতিফলিত হয়েছে, সে বিষয়েও ব্যাখ্যা করেন ডা. জুবাইদা রহমান।
এ প্রসঙ্গে সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের সহায়তা এবং উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
এর মধ্যে রয়েছে শহরের বস্তি এলাকার শিশুদের জন্য শিশুস্বর্গ মডেল, ব্লু স্কাই কর্মসূচি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিকাশ ও কল্যাণে প্রয়াসের কার্যক্রম। পরিবেশ সচেতনতা তৈরিতে সরকারের বৃক্ষরোপণ উদ্যোগ, বিশেষ করে ‘এক শিক্ষার্থী, একটি গাছ’ কর্মসূচির কথাও তুলে ধরেন তিনি।
স্বাস্থ্যসেবা, শিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন ডাচেস।
বিশেষ করে সুরভি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের অবদানের স্বীকৃতি দেন তিনি। বৃহত্তর নীতিগত কর্মসূচি প্রণয়নে এসব সংস্থার অভিজ্ঞতা কাজে লাগানোর সরকারি উদ্যোগেরও প্রশংসা করেন। নারীর ক্ষমতায়ন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রধানমন্ত্রীর দৃঢ় অবস্থান ও অঙ্গীকারেরও প্রশংসা করেন ডাচেস।
রোহিঙ্গা সংকটের প্রতি ডাচেসের আগ্রহের জন্য কৃতজ্ঞতা জানান ডা. জুবাইদা রহমান। রোহিঙ্গা এবং বাংলাদেশে আশ্রয় দেওয়া স্থানীয় জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।
বিপুলসংখ্যক রোহিঙ্গাকে বছরের পর বছর আশ্রয় দিয়ে বাংলাদেশের উদারতা ও মানবিক অঙ্গীকারের প্রশংসা করেন ডাচেস। এ ক্ষেত্রে বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে, তাও স্বীকার করেন তিনি। রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে রাখতে নিজের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন ডাচেস।
সাক্ষাৎটি নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় অভিন্ন অগ্রাধিকার নিয়ে মতবিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা অনুসন্ধানের সুযোগ তৈরি করে।
সকালে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছান ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি। জানা গেছে, আজ থেকে বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত বাংলাদেশ সফর করবেন এডিনবার্গ সোফি। যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের (এফসিডিও) আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়েছে।
প্রাসঙ্গিক: