
কক্সবাজারে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেফতার
প্রকাশ: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ১৭:৩২

নবীন আইনজীবীদের প্রশিক্ষণের উদ্বোধনীতে কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের মর্যাদা রক্ষায় পড়ালেখা করে আদালতে যেতে হবে। আইনজীবী হওয়ার কোনো শর্টকাট নেই। ভালো আইনজীবী হতে হলে শর্টকাট পথ ভুলে যান।
শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর পুরান ঢাকায় নিম্ন আদালত প্রাঙ্গণে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনীতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, অনেকে আইনের থেকে ক্ষমতার দম্ভ বেশি দেখান। আমরা চাই এর অবসান হোক।
তিনি বলেন, আইনজীবীদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নেই। মুরগির বাচ্চার মতো অবস্থা। আইনজীবীদের বহুমুখী কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। প্রত্যেকটা কোম্পানিতে বাধ্যতামূলক আইনজীবী থাকতে হবে। প্রয়োজনে কোম্পানি আইন পরিবর্তন করতে হবে। আইনজীবীদের বিকল্প কর্মসংস্থানের চিন্তা করা হচ্ছে।
জেলা পর্যায়ে আইনজীবীদের প্রশিক্ষণে ৫০ কোটি বরাদ্দের কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, এ পেশাকে আরও সামনে এগিয়ে নিতে চাই। আইনজীবী সুরক্ষা আইন অবশ্যই চাই। ট্রাইব্যুনালগুলোকে আরও গতিশীল করতে হবে। দু'একজন আইনজীবীদের কারণে পেশার সুনাম নষ্ট হয়।