
বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেয়ার পরিকল্পনা, সাবেক এমপির বক্তব্য ফাঁস
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২২:১৯

গাজীপুরের জোরপুকুর এলাকায় আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে আগুন; ঘটনাস্থলে ভিড় করেছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী।
তিনি বলেন, ‘মহানগরীর জোরপুকুর এলাকায় একটি পুরাতন টিনশেড বাড়িতে আগুন লেগেছে। আমাদের দুটি ইউনিট কাজ করছে।’
স্থানীয়রা জানান, আগুন দেখতে পেয়ে প্রথমে নিজেরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হলে পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দমকল কর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনও ঘটনাস্থলে পৌঁছে কাজ করছেন। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়, সে বিষয়ে প্রশাসনিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রাসঙ্গিক: